1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে কসাসের এক যুগে পদার্পন উপলক্ষে র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

ঝিনাইদহে কসাসের এক যুগে পদার্পন উপলক্ষে র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪২৬ বার

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ :
এক যুগে পদার্পণ করল জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। ‘তারুণ্যের ঝলকানিতে দুর হবে সব অন্ধকার, নব উচ্ছ্বাসে এক যুগ পুর্তিতে কসাস পরিবার’ এ শ্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা
কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম। অতিথি ছিলেন, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সরকারি কেসি কলেজের উপাধ্যক্ষ অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড, মনোয়ারুল হক লাল, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস ও সহ-সভাপতি শফিক মেহমুদ। আলোচনা সভা শেষে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। পরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, ২০০৮ সালের ২৩ জুলাই ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ১০জন তরুণের হাতে গড়ে ওঠে কথন সাংস্কৃতিক সংসদ। এরপর থেকেই সাংস্কৃতিক জাগরণের প্রচেষ্টার পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করছে সংগঠনটি। স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে সংগঠনটি লাভ করে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net