1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বাগেরহাটে সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
  • ৪৬৪ বার

নইন আবু নাঈম, বাগেরহাট :
বাগেরহাটে মোড়েলগঞ্জ উপজেলার ১০৯নং উত্তর সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) নার্গিস খানম ও বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ জাহিদ ফরাজীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দাপ্তরিক শ্বাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রহিমা খাতুন।অভিযোগে জানা যায়,বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ জাহিদ ফরাজীর সাথে আমাদের পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া দীর্ঘদিন যাবৎ মনোমালিন্য ও শত্রুতা চলিয়া আসিতেছে।এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) নার্গিস খানম স্কুলে কোন ক্লাস নেয় না এবং স্লিপের টাকা আত্মসাৎসহ নানা প্রকার দূনীতি ও খামখেয়ালী করায় উহাতে আমি আপত্তি করলে প্রধান শিক্ষিকার সাথে আমার সম্পর্কের অবনতি হয়।এতে প্রধান শিক্ষিকা আমার উপর ক্ষিপ্ত হয় এবং আমার ক্ষতি সাধনের অপচেষ্টায় লিপ্ত হয়। দপ্তরী মোঃ জাহিদ ফরাজীকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার প্রলুব্ধ করিয়া আসতে থাকে।গত বছরের ৮ ডিসেম্বর বিকালে দপ্তরী মোঃ জাহিদ ফরাজী ও তার পিতা অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর ফরাজী বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষকের উপস্তিতিতে আমার নামে বিভিন্ন ধরনের কুৎসা রটায়। আমি প্রতিবাদ করালে আমাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বিষয়টি প্রধান শিক্ষককে জনালেও তিনি কোন প্রতিবাদ করেনি।তিনি জানান,এতে জাহিদ ফরাজী আরো উৎসাহিত হয় ও উক্ত প্রতিষ্ঠানের এরিয়া থেকে গাছ কেটে আত্মসাতের চেষ্টা করলে আমার ভাই রাসেল ফরাজী বিভিন্নদপ্তরে অভিযোগ করলে উক্ত কর্তংনকৃত গাছ নিতে ব্যর্থ হয়। দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ জাহিদ ফরাজী ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর ফরাজী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মদদে এহেন কর্মকান্ড করে বলে তিনি অভিযোগে জানান।এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) নার্গিস খানম বলেন,সহকারী শিক্ষক রহিমা খাতুন ঠিকমত স্কুলে আসেনা,নিয়মিত পাঠদান করেনা এসব কারনে তাকে সতর্ক করেছি।এজন্য তারা আমার বিরুদ্বে অপপ্রচার চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net