1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'শিয়া-সুন্নি' বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা পাহাড় কেটে জমি ভরাটের দায়ে মোবাইল কোর্ট হাটহাজারীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন ১১ দলীয় জোট সর্মথিত আইনজীবীদের ভোট বর্জন  মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১ জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না : ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা

‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার

ইরানের উপর মার্কিন-ইসরাইলী যৌথ হামলাকে কেন্দ্র করে গোটা মুসলিম বিশ্ব বর্তমানে চরম ক্রান্তিকালীন সময় পার করছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, এমন দু:সময়ে অনেক মুসলমান ভাই “শিয়া-সুন্নি” মতপার্থক্য নিয়েই ব্যস্ত, যেটা এখন ইসলামের শত্রুদের সবচেয়ে বেশি আনন্দ দেয়।

 

তথাকথিত গণতন্ত্র ও মানবাধিকারের ধ্বজাধারী কর্তৃক সম্পূর্ণ অন্যায়-অযৌক্তিক ভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর নির্বিচারে বোমা হামলার ফলে হাজার হাজার নিরপরাধ নারী-পুরুষ,বৃদ্ধ ও মাছুম শিশুর আহাজারিতে যখন দেশটির আকাশ বাতাস ভারি তখন জালেমের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং মজলুমের পক্ষে থাকা যেকোনো বিবেকবান মানুষের দায়িত্ব। তা না করে যদি আপনি শিয়া-সুন্নী দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তাহলে প্রশ্ন আসা স্বাভাবিকঃ আপনি কি জালেমের পক্ষে, নাকি মজলুমের পক্ষে? ইসলামী সম্মেলন সংস্থা-‘ওআইসি’ সদস্যভূক্ত একটি দেশের উপর ইহুদি-নাসারাদের চরম জুলুম চলাকালে আপনি যদি শিয়া সুন্নি বিভাজনকে সামনে এনে মুসলিমদের আরও ভাগ করেন, তাহলে বাস্তবে আপনি মুসলমানদের শত্রুদেরই উপকার করছেন এবং আমরা ধরে নেবোঃ ইসলাম তো নয়-ই, আপনি জালেম-মজলুমের সংজ্ঞাই না বুঝেননি।

 

শিয়া-সুন্নি মতপার্থক্য মূলত ঐতিহাসিক। সেদিকে না গিয়ে ইসলামের মূল শিক্ষা অনুযায়ী জালেম (অত্যাচারী) ও মজলুম (অত্যাচারিত) -এর প্রশ্নটিই বর্তমানে সবচেয়ে বেশি জরুরি। ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং মজলুমের পাশে থাকা ঈমানের অপরিহার্য দায়িত্ব, তা সে যে কোনো মতাবলম্বী হোক না কেন। মু’মিন মুসলমানের উচিতঃ জুলুম থেকে বিরত থাকা, জুলুমের সহযোগিতা থেকে বিরত থাকা।

 

জুলুমকে আল্লাহ তাআলা নিজের জন্য হারাম করে নিয়েছেন মর্মে হাদিসে কুদসিতে নবিজী ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন, ‘হে আমার বান্দারা! আমি আমার নিজের জন্যে জুলুম করা হারাম করে নিয়েছি এবং তোমাদের পরস্পরের মধ্যেও জুলুম হারাম করেছি। সুতরাং তোমরা একজন অন্যজনের উপর জুলুম করো না।’ (মুসলিম, তিরমিজি)।

 

শুধু জুলুম বা অত্যাচার করাই হারাম নয়, বরং অন্যকে জুলুমে সহযোগিতা করা এবং জালিম/অত্যাচারীদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম।

আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুজদিল দান করুন- আমীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net