ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নবীনগর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২ ঘটিকায় নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আল নাজেরি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরদৌলত রউফশাহী দরবার শরিফের পীর সাহেব অধ্যাপক নাজিম উদ্দিন, পাক হাজীপুর দরবার শরীফের পীর সাহেব
শাহ সুফি মাওলানা মোবারক আলী, গাউছিয়া খানকা শরীফ প্রতিষ্ঠাতা শাহ সুফি খলিলুর রহমান, চট্টগ্রামের কাদরিয়া তৈয়্যবিয়া জামে মসজিদের খতিব, নবীনগর আহমদপুরের কৃতি সন্তান মুফতি গোলাম কিবরিয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন স্নানঘাট লতিফা দরবার শরীফের পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মোরাদ সহ বাংলাদেশ ইসলামী যুব ও ছাত্রসেনার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন নেতৃবৃন্দ, সহ জেলার বিভিন্ন সংগঠনের সুন্নী নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রসেনার সভাপতি আশরাফ আল ফারাবীর সভাপতিত্বে শপথ পাঠের মাধ্যমে নবীনগর উপজেলা ছাত্রসেনা অভিষেক সম্পূর্ণ হয়। সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সুন্নী আলেম-ওলামাগণ উপস্থিতিতে অনুষ্ঠান থেকে দ্বীনের প্রচার-প্রসার ও সুন্নী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নবীনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিয়াবাদ চত্বরে গিয়ে সমবেত হয়।
পরবর্তীতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাংগঠনিক সম্পাদক মুফতি গিয়াস উদ্দিন তাহেরী’র সমাপনী ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমেদ সাইফুল ও ইয়ার হোসেন, আবদুল সালাম এবং মানিক রেজা, রাসেল আহমেদ এবং সহ-সভাপতি মাওলানা রায়হান ইয়াছিন ও ইব্রাহিম রনি, সংগঠনের ইমন ও সাহাদাত সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও সশ্রদ্ধ সালাম জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নবীনগর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী আশেকী ও সাধারণ সম্পাদক শামীম আল নাজেরী এবং অর্থ সম্পাদক মাসুকুল।