1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা

কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭৮ বার

মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের ময়দান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এখানেই ৯ জিলহজে হাজিরা অবস্থান করেন, যা হজের মূল রুকন এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল।

 

আরাফাতে অবস্থানই হজ

হজের সবচেয়ে বড় ও অপরিহার্য আমল হলো আরাফাতের ময়দানে অবস্থান করা (উকুফে আরাফা)। রাসুলুল্লাহ (স.) বলেন- ‘যে ব্যক্তি আমাদের সঙ্গে এই সালাত আদায় করেছে আর এর আগে আরাফায় অবস্থান করেছে- দিনে বা রাতে, তার হজ পূর্ণ হয়েছে এবং সে তার ইহরাম শেষ করেছে।’ (সুনানে নাসায়ি: ৩০৪৪)’

 

বছরের শ্রেষ্ঠ দিন

আরাফার দিনকে হাদিসে বছরের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (স.) বলেন- ‘আল্লাহর কাছে আরাফাতের দিনের চেয়ে উত্তম কোনো দিন নেই।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ৩/২৫৬)

 

ঈদের অংশ হিসেবে মর্যাদা

আরাফার দিন ইসলামের আনন্দ ও ঈদের অংশ হিসেবেও গণ্য। রাসুলুল্লাহ (স.) বলেন- ‘আরাফাতের দিন, কোরবানির দিন এবং তাশরিকের দিনগুলো আমাদের ঈদের দিন।’ (সুনানে আবু দাউদ: ২৪২১)

 

ইসলামের পূর্ণতার দিন

আরাফার দিনেই নাজিল হয় ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা- ‘আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নেয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দ্বীন মনোনীত করলাম।’ (সুরা মায়েদা: ৩) এ দিন ইসলাম পূর্ণতা লাভ করে এবং আল্লাহ তাঁর নিয়ামত সম্পূর্ণ করেন।

 

জাহান্নাম থেকে মুক্তির দিন

এ দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। (ইবনে মাজাহ: ৩৯১৪)

 

রোজার বিশেষ ফজিলত

আরাফার দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসুলুল্লাহ (স.) বলেন- ‘আমি আশা করি, আরাফার দিনের রোজা আগের এক বছর ও পরের এক বছরের গুনাহের ক্ষতিপূরণ হবে।’ (সহিহ মুসলিম: ১১৬২)

 

শ্রেষ্ঠ দোয়ার দিন

আরাফার দিনের দোয়া ইসলামে বিশেষ মর্যাদার অধিকারী। রাসুলুল্লাহ (স.) বলেন- ‘সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া।’ (সুনানে তিরমিজি: ৩৫৮৫) সর্বোত্তম দোয়ার মধ্যে রয়েছে তাওহিদের এই জিকির- ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির।’

 

আরাফার দিন হজের প্রাণ, ক্ষমা লাভের মহাসুযোগ এবং ইসলামের পূর্ণতার ঐতিহাসিক দিন। এ দিনে আল্লাহর রহমত বিশেষভাবে অবতীর্ণ হয়, বান্দারা ক্ষমা লাভ করে এবং দোয়া কবুলের দরজা খুলে যায়। তাই এই দিনটি ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির সর্বোচ্চ সুযোগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net