https://www.dailyshamolbangla.com/
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লাগে এতে বিধবা ঝরনা বেগমের বসত ঘরসহ আসবাবপত্র পুঁড়ে ছাই হয়ে গেছে। ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার কালেম গ্রামে এ ঘটনা ঘটে।
বিধবা ওই গ্রামের মৃত.হানিফের স্ত্রী।
স্হানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের মত রাতে খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ে ঝরনা বেগম,রাত ৯ টার দিকে আগুনের কুন্ডুলী দেখে লোকজন জড়ো হয়,এসময় ওই ঘরে ঘুমিয়ে ছিলো দরজা ভেঙে তাকে বের করে।আগুনের লেলিহানের তীব্রতায় নেভানোর আগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
বিধবা ঝরনা বেগম বলেন,পল্লী বিদ্যুতের গাফিলতির কারনে আমি সর্বশান্ত হয়েছি,এবার বিদ্যুত অফিসের লোকজন আমার ঘরের পাশের বাঁশ ঝাড় কাটে নাই তাদেরকে অনেক বার বলা হয়েছে,বাঁশ কারেন্ট লাইনে লেগে আগুন ধরে আমার ঘরের উপর পড়ে এতে আমার ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।
এ বিষয় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -৪ এর নাঙ্গলকোটের ডিজিএম মুক্তার হোসেন বলেন,তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান বলেন,খবর নিয়ে সহযোগিতা করা হবে।