https://www.dailyshamolbangla.com/
চট্টগ্রামের চন্দনাইশ হাশিমপুর ছৈয়দাবাদ এলাকায় রাতের আঁধারে স্কেভেটর দিয়ে পাহাড় কেটেছে মাটি দস্যূরা। গত সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উত্তর হাশিমপুর পূর্ব ছৈয়দাবাদ লিটনের মুরগির ফার্ম সংলগ্ন এলাকায় একটি চক্র স্কেভেটর দিয়ে নির্বিচারে পাহাড় কেটে আসছে।

স্থানীয়রা জানান, দিনে ও রাতে স্কেভেটর দিয়ে পাহাড় কেটে ১০ থেকে ১২টি ড্রাম্পারে করে নাছির মোহাম্মদ পাড়াসহ বিভিন্ন এলাকায় মাটি ভরাট কাজে সরবরাহ করা হচ্ছে। পাহাড় কেটে নেয়া এইসব মাটির একটি অংশ বিভিন্ন ইটভাটায় যাচ্ছে। নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবৈধ পাহাড় কাটা বন্ধ করতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।