ঢাকা   ০১:০৯:৩০ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

শরণখোলায় বিধবার ঘর দখল, মেয়ের শ্লীলতা হানি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৭২৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম, বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলায় বিধবার বসত ঘর প্রকাশ্যে দখল করে নিয়েছে স্থানীয় এক প্রভাবশালী । এ সময় প্রতি পক্ষদের বাঁধা দিতে গেলে ওই বিধবার যুবতী মেয়ের শ্লীলতা হানি করেন দখল বাজরা । ঘটনাটি ঘটেছে, ১৩ ,জানুয়ারী (সোমবার) সকালে সুন্দরবন সংলগ্ন উপজেলার সোনাতলা এলাকায় । একই দিন দুপুরে আহত ওই যুবতীকে উদ্বার করে শরনখোলা স্বাস্থ্যকমপ্লেক্র ভর্তি করা হয়েছে । এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বিধবা শাহিনুর বেগম (৪৫) তার একমাত্র মাথা গোঁজার ঠঁাই টুকু সহ লুটে নেওয়া বসত ঘরের প্রয়োজনীয় আসবাপত্র ফিরে পেতে শরনখোলা থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন ।
শাহিনুর বেগম সাংবাদিকদের বলেন , আমার কোন জমিজমা না থাকার কারনে ১১নং শরনখোলা মৌজার ৪৯১৫ দাগের ১১নং খাস খতিয়ান থেকে প্রায় দুই বছর পুর্বে তৎকালীন উপজেলা নির্বাহি কর্মকর্তার নির্দেশে সরকারি তহশীলদার আমাকে ২৫ শতক জমি স্থায়ী বন্দোবস্থ দেন । সেই থেকে সন্তানদের নিয়ে একটি কুড়ে ঘরে শান্তি পুর্নভাবে বসবাস করে আসছিলাম । কিন্তু তার উপর লুলোপ দৃষ্টি ফেলেন স্থানীয় প্রভাবশালী সুন্দরবনের হরিন শিকারিদের সহযোগি আয়নাল মাতুব্বর । হঠাৎ করে সোমবার সকালে আয়নালের নেতৃত্বে কাঞ্চন বয়াতী (৪০),শাহাদাত মাতুব্বর (৩৫),লিটন বয়াতী (২৫),মিজান হাওলাদার (৩৫), সহ ৭/৮ জন জোটবদ্ব হয়ে হামলা চালায় । ওই সময় আমরা বঁাধা দিলে আমাদের পিটিয়ে আহত করে বসত ঘর দখল করার পাশাপাশি আমার যুবতী মেয়ের শরীরে হাত দিয়ে লাঞ্চিত করেন । আমি প্রসাশনের কাছে এর সুষ্ট বিচার চাই । তবে ,প্রতিপক্ষদের কাঞ্চন বয়াতি বলেন ,শাহিনুরের ওই জমি আমরা কয়েক বছর আগে ইজারা নিয়েছিলাম এবং তার মেয়ের সাথে কোন খারাপ আচারন করা হয়নি । আমাদের জমিতে অন্যায় ভাবে থাকায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে মাত্র । শাহিনুর আপনাদের কাছে মিথ্যা অভিযোগ করেছেন । সংশ্লিষ্ট ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম বলেন , ওই জমি শাহিনুরের আয়নাল মাতুব্বরের দাবি অযৌক্তিক । শরনখোলা থানর অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান , উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি