https://www.dailyshamolbangla.com/
শাহজালাল শাহেদ, চকরিয়া: পটিয়ার শান্তিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বস্ত্রীক নিহত জাহিদ হোসেন শাকিল দম্পতির জানাযার নামাযে শেষ বিদায় জানাতে শোকার্ত মানুষের ঢল নেমেছে।
শনিবার ১৮জানুয়ারি সকাল সাড়ে ১০টায় কৈয়ারবিল জামেউল উলুম মাদরাসা মাঠে একসাথে দুইজনের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশিসহ সর্বস্তরের শোকাহত জনতা।
উল্লেখ্য, মরহুম শাকিল দম্পতি শুক্রবার ১৭ জানুয়ারী দুপুর ১টার দিকে পটিয়া শান্তিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। এ দুর্ঘটনায় স্বস্ত্রীক প্রাণ হারালেও ঘটনাস্থলে অলৌকিকভাবে বেঁচে যায় একমাত্র ছেলে সন্তানটি।
নিহত জাহিদ হোসেন শাকিল চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা। এদিকে এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।