1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ইউরোপ ফেরৎ অভিবাসিকে সহায়তা দিল ব্র্যাক প্রত্যাশা প্রকল্প - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

চৌদ্দগ্রামে ইউরোপ ফেরৎ অভিবাসিকে সহায়তা দিল ব্র্যাক প্রত্যাশা প্রকল্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪৯৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মো. সুমন আহমেদ নামে ইউরোপ ফেরৎ এক অভিবাসিকে যৌথ ব্যবসায় সহায়তার উদ্দেশ্যে অফেরৎযোগ্য ১ লক্ষ টাকা ইনকাইন্ড সাপোর্ট দিয়েছে ইউএন মাইগ্রেশন এর আওতাধিন সংস্থা ব্র্যাক প্রত্যাশা প্রকল্প। রবিবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার আলকরা ইউনিয়নের লাটিমি বাজারে এ উপলক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক কুমিল্লা জেলা আরএসসি কাউন্সেলর মো. ওসমান গণি, ব্র্যাক চৌদ্দগ্রাম এরিয়া ফিল্ড অর্গানাইজার মো. জসিম উদ্দীন, ব্র্যাক প্রত্যাশা চৌদ্দগ্রাম উপজেলা এডভাইজরি কমিটির সদস্য সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন প্রমুখ। এর আগে গত সোমবার (২০ জানুয়ারি) একই প্রকল্পের আওতায় মো. কামরুল হাসান নামে উপজেলার চিওড়ার আরেক ইউরোপ ফেরৎ অভিবাসিকে ৯০ হাজার টাকা ইনকাইন্ড সাপোর্ট দেয় ব্র্যাক প্রত্যাশা। উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ইউএন মাইগ্রেশন সংস্থা (আইওএম) এর সার্বিক তত্ত¡াবধায়ন ও সহযোগিতায় ইউরোপ ফেরৎ অভিবাসীদের মনোসামাজিক সেবা, পুনরেকত্রীকরণ বিষয়ক অর্থনৈতিক সহযোগিতা, নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতা সহ নানা প্রকল্প নিয়ে কাজ করছে ব্র্যাক প্রত্যাশা প্রকল্প।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net