1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে প্রবাসের আলোর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

নাঙ্গলকোটে প্রবাসের আলোর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৪৭১ বার

মোঃসাইফুল ইসলাম, কুমিল্লা :
‘জিতবে মানবতা হাসবে দেশ, গড়ব মোরা সোনার বাংলাদেশ’স্লোগানে প্রতিষ্ঠিত সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসের আলোর উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোটে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার জোড্ডা ইউপি’র ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোড্ডা আলিম মাদ্রাসায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ২২০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোড্ডা আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ওমর ফারুক লিটন। বিশেষ অতিথি ছিলেন ময়ুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, কবি ও সাংবাদিক তাজুল ইসলাম।
দৈনিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুসের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার আকমত আলী, ইসহাক, খোরশেদ আলম, আফজাল হোসাইন মিয়াজী,সাংবাদিক সাইফুল ইসলাম, কাইয়ুম, অলি, মুকুল মজুমদার, আব্দুর রহিম বাবলু, আবদুল হক, নাঈম উদ্দিন, আবদুল হান্নান, , ফারুক, নয়ন, মনিরুজ্জামান, অনিক আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, ফজলুল করিম, ফিরোজ মাওলা, মাহবুবুল হক প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসের আলো একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য, সমাজের গরীব, অসহায়, মেধাবী ছাত্র-ছাত্রী এবং দুস্থদের পাশে দাঁড়ানো। সংগঠনের প্রধান উদ্যোক্তা মেহেদী মিলন প্রবাসে অবস্থান করে একঝাঁক উদ্যোগী তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছেন। সংগঠনটি অতীতের মতো ভবিষ্যতেও মানবিকতায় ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net