1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বায়তুল মোকাররম থেকে ইশরাকের প্রচারণা শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বায়তুল মোকাররম থেকে ইশরাকের প্রচারণা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ৪৮৪ বার

নিজস্ব প্রতিবেদক : আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
শুক্রবার (১০ জানুয়ারি) বায়তুল মোকাররমে জুমার সালাত আদায় করে দক্ষিণ গেইট থেকে প্রচারণা শুরু করেন তিনি।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। আজকের এই নির্বাচনকে আমরা গণতন্ত্রের মুক্তির জন্য, দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, এই নির্বাচনকে আমরা একটা আন্দোলন হিসেবে নিয়েছি।
আজ থেকে আমাদের নতুন ভাবে আন্দোলন শুরু হল। এই আন্দোলন হচ্ছে জনগণকে মুক্ত করার আন্দোলন। এই আন্দোলন হচ্ছে খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন, তারেক রহমানকে ফিরিয়ে আনার আন্দোলন, দেশের মানুষকে মুক্ত করার আন্দোলন।
ইশরাক হোসেন বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা যে আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়েছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা! সেই মায়ের মুক্তির আন্দোলনে, গণতন্ত্রের মুক্তি আন্দোলন আমরা অবর্তীর্ণ হয়েছি, তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ধানের শীষে ভোট দিবেন। ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net