1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সফলতার মানদন্ড! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সফলতার মানদন্ড!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৬৭৪ বার

আফজাল হোসাইন মিয়াজী :
সফলতা!
এই শব্দটি অতি পরিচিত একটি শব্দ। এটি সকলের মুখে মুখে। যা সকলেরই কাম্য।সবাই লক্ষ্যে পৌঁছাতে চায়! জিত চায়। সফলতা পেতে চায়! সত্যি কথা বলতে কি সফলতার মানদন্ড একেকজনের কাছে একেকরকম।
আমাদের সমাজে সফলতা মানে প্রধানত দুটো জিনিসকেই বুঝায় –
১.অর্থ ২.ক্ষমতা
সাফলতা, অর্থ ও ক্ষমতা আজকাল প্রায় সমার্থক হয়ে পড়েছে।
আবার অনেকে মনে করে যে,জীবনের সাফল্য মানে ধনসম্পদ, জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন।
কারো কারো মতে সফলতা মানে লক্ষ্য অর্জন।
কেউ কেউ বলেন সফলতা হচ্ছে সততা ও প্রচেষ্টা দ্বারা নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ সুখ অনুভূতি লাভ করা।

সফলতা শব্দের ব্যাপকতা রয়েছে!প্রত্যক মুসলমানের জীবনে দুটি লক্ষ্য আছে
১.দুনিয়াবী
২.পরকালীন
লক্ষ্যকে সামনে রেখে সফলতারও দুটি মানদন্ড রয়েছে ..
১.দুনিয়াবী সফলতা
২.পরকালীন সফলতা
আসলেই সফলতা এরকম কোন নির্দিষ্ট বস্তু নয় যে আমরা তা একবার অর্জন করলেই সারাজীবন সে আমাদের কাছে থাকবে । জীবনের প্রতি পদক্ষেপে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোতে পারার নামই সফলতা । যার যা লক্ষ্য তার কাছে সেটাই তার সফলতা । সফলতা ঠিক তরল পদার্থের মতো , কোন জলকে যেমন যে পাত্রে রাখা যায় তা সেই পাত্রের আকার ধারণ করে । সফলতাও ঠিক সেই রকম তাকে যে যেভাবে চায় সে তার কাছে সেইভাবেই ধরা দেয় । নানান রকম মানুষের আশা নানান রকমের হয় । কেউ চায় অর্থ , কেউ চায় নাম যশ খ্যাতি , কেউ চায় একটু সুখ । সেই রকমই যে যার আশাকে পূর্ণ করতে পারার নামই সফলতা।

“সাফল্য হচ্ছে জীবনের একটা উপায় এটা যশ প্রতিফলনের কোন স্থান অথবা একটি গন্তব্য স্থল নয়। কোন একজন ব্যক্তির সাফল্য বিচার করা উচিত শুভ আচরণের উদ্দেশ্যে তার অঙ্গীকার ও বিরামহীন কঠিন পরিশ্রমের যাত্রাকে যা তিনি জীবনব্যাপী সংগ্রাম করতে পারেন সে লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে । অতএব সাফল্যের যাত্রা কখনই সম্পূর্ণ সমাপ্ত হবার নয় এবং সে পথে চলতে সবসময়ই প্রয়োজন হবে সামনে আরো কিছু করার”।

প্রত্যকটা মানুষ ৫টি ‘স’-র জন্য আজীবন সংগ্রাম করে যায়..১.সফলতা২.সুখ, ৩. সৌন্দর্য ৪.সুস্থতা ৫.সম্মান।
সব প্রত্যাশায় কি প্রাপ্তি মিলে?যদিও মিলে যায় এটাই কি জীবনের সফলতা??
সফলতাকে নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ করা কঠিন। যারা বস্তুগত সমৃদ্ধি উপভোগ করছে, তারাও হয়তো ভিতরে ভিতরে শূন্যতা অনুভব করে এবং জীবনের অর্থ ও উদ্দেশ্য তারা জানে না।

এমনটা কি হতে পারে যে, যারা ধনসম্পদ, পদমর্যাদা বা খ্যাতি লাভ করার দ্বারা সাফল্যকে পরিমাপ করে, তারা এক ত্রুটিপূর্ণ মানদণ্ড ব্যবহার করছে?
আল্লাহ তা’য়ালা বলেন –
সেই ব্যক্তি সফলতা লাভ করেছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। (সূরা আ ‘লা -১৪)
চলবে ..
(লেখক,সাংবাদিক ও মানবাধিকার কর্মী)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net