1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইকরা ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইকরা ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০
  • ৪৫৯ বার

ডেস্ক রিপোর্ট : রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যালয় ইকরা ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৫ জানুয়ারি) জিগাতলা গব. ষ্টাফ কোয়ার্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক জনাব রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এডোকেশন সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব ড. তারিক জিয়াউর রহমান সিরাজী, ডেপুটি এটর্নি জেনারেল জনাব এ্যাডভোকেট ড. বশির উল্লাহ,পদ্মা কলেজ ঢাকা দোহার এর প্রাক্তন অধ্যক্ষ জনাব মতিয়ার রহমান চৌধুরী, আকবর আলী খান কারিগরি ও বাণিজ্য কলেজ গৗরীপুর এর প্রাক্তন অধ্যাপক জনাব শেখ মোঃ ওয়াহিদুজ্জামান ও শিশুতোষ নাটক লেখক জনপ্রিয় নাট্যাভিনেতা ও নির্মাতা জনাব হুসনে মোবারক প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরীক্ষায় ভালো ফলাফল করে অভিভাবক ও স্কুলের সুনাম বয়ে আনার আহ্বান জানান অতিথিরা। বক্তব্য পর্ব শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও অনুষ্ঠানটির সভাপতি কৃষিবিদ শেখ মোঃ কামরুজ্জামান মাহমুদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিয়া উদ্দিন জিয়া এবং মোঃ শাকিল খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net