1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করিমগঞ্জে বিকাশকর্মীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

করিমগঞ্জে বিকাশকর্মীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৪৮৭ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মলাই ফকির বাজারের অদূরে মাহিন শাহ (২১) নামের এক বিকাশকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাত লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মাহিন শাহ আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশে ডিস্টিবিউশন এন্ড সেলস ম্যানেজার হিসেবে কর্মরত।

এলাকাবাসী জানায়, বিকাশের টাকা নিয়ে শাহরিয়ার সুমন নামের ওই ব্যক্তি মোটরসাইকেলে যাচ্ছিলেন। নামাপাড়া ও ভাংগীরচর এলাকার মাঝামাঝি রাস্তায় পৌঁছলে ৪-৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে শাহরিয়ারের শরীরের বিভিন্নস্থানে ক্ষত তৈরি হয়। এ সুযোগে ছিনতাইকারীরা তার টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

মাহিন শাহ জানান, তিন কিলোমিটার রাস্তার আগে থেকেই ৩টি মোটর সাইকেলবাহী ছিনতাকারীরা তাকে নজরবন্দীতে রেখেছিল।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল হক বলেন, ‘ছিনতাইয়ের ঘটনার প্রাথমিক তদন্ত চলছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net