1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

কিশোরগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
  • ৪১৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ মো. মাসুম মিয়া (২৮) ও মো. সোহেল (৩০) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে তারা আটক হয়।

ইয়াবাসহ আটক হওয়া দুই যুবকের মধ্যে মো. মাসুম মিয়া কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকার মো. তোতা মিয়ার ছেলে এবং মো. সোহেল কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার মো. ধনু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান, বিএন জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ মো. মাসুম মিয়া ও মো. সোহেলকে আটক করা হয়। আটক দু’জনেই ইয়াবা ব্যবসায়ী। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মো. মাসুম মিয়া ও মো. সোহেলের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net