1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৩৭৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ২০২০সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল মঙ্গলবার ২৮জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নরেশ রুদ্র টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক বিভাগের একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ।
এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিলন কান্তি দে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে জামাল উদ্দিন জয়নাল, সাইফুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম ইবনু, জয়নাল আবেদীন, আমিনুল মোস্তফা প্রমুখ ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা এহসানুল হক নঈমী।
এদিকে চার দিনব্যাপি অনুষ্ঠানমালার দ্বিতীয়দিন বুধবার ২৯জানুয়ারি সকাল সাড়ে ৮টায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন। এতে প্রধান অতিথি থাকবেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net