1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া গ্রামার স্কুল পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

চকরিয়া গ্রামার স্কুল পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০
  • ৪১২ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী চকরিয়া এডুকেয়ার ফাউন্ডেশন (চকরিয়া গ্রামার স্কুল) এর ২০ তম বার্ষিক সাধারণ সভা ও ১১তম কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। শুক্রবার ৩১ জানুয়ারী বিকাল ৪টায় গ্রামার স্কুল মিলনায়তনে ওই নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ ও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক বশির আহমদ। নির্বাচনে বিজয়ী কর্মকর্তাদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। নবনির্বাচিত কর্মকর্তারা হলেন; সভাপতি অধ্যাপক মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য যথাক্রমে অধ্যাপক বশির আহমদ, এম ফরিদ উদ্দিন, হেকিম মাওলানা মঞ্জুরুল কাদের বাবুল, অধ্যাপক চৌধুরী মোঃ আব্দুল হালিম, অধ্যাপক মুহাম্মদ আবু নঈম আজাদ, অধ্যাপক চৌধুরী মোঃ আজম খান ও চকরিয়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি ও নোভা এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন। নবনির্বাচিত কর্মকর্তারা চকরিয়া গ্রামার স্কুলের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে দক্ষিণ চট্টগ্রামে একটি আধুনিক,মডেল ও তথ্য প্রযুক্তি নির্ভর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে কাজ চালিয়ে যাওয়ার ঐকবদ্ধ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net