ঢাকা   ০২:২৫:০৭ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রলীগের ১নং ও ২নং ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
  • ৫২৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া প্রতিনিধি:: চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রলীগের আওতাধীন ১নং ও ২নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন বৃহস্পতিবার বিকাল ৩টায় সম্পন্ন হয়েছে। কাকারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আবছার আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাদত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাকারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত ওসমান শওকত। বিশেষ অতিথি ছিলেন কাকারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন, কাকারা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত ওসমান মানিক ও চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জমান অহিদ। এসময় উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কাকারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস.এম আকাশ চৌধুরীসহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে সম্মেলন শেষে কাকারা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক প্যাডে ইউনিয়ন ছাত্রলীগের আওতাধীন ২নং ওয়ার্ডে মিজানুর রহমান বাবুকে সভাপতি ও মো. মিরাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৯সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করেন। উক্ত কমিটিকে আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি