ঢাকা   ১২:১৪:৪৭ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত ২৯তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের (এটিটিইউ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বাংলাদেশ টেবিল টেনিস দলের হেড অব ডেলিগেশন হিসেবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন (আইটিটিএফ) ও এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপ ও বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত এজিএমে মোসলেহ উদ্দিন আহমদ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ও এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের সভাপতিসহ এশিয়ার বিভিন্ন দেশের টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি ও প্রতিনিধিদের সঙ্গে অংশ নেন। সভায় টেবিল টেনিসের উন্নয়ন, প্রসার এবং এ-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের টেবিল টেনিসের প্রতিনিধিত্ব এবং বিভিন্ন দেশের ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দেশের টেবিল টেনিসের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে এ অংশগ্রহণের মধ্য দিয়ে।

সফর শেষে আগামী ২৭ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি