ঢাকা   ০৭:৫৩:৪৬ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুই শতাধিক পাখিসহ দুজনকে আটক করা হয়েছে। পাখিগুলোর অধিকাংশই দেশীয় বিপন্ন প্রজাতির।

 

শনিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার করমবক্স বাজার থেকে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তাদেরকে আটক করে বলে জানিয়েছেন কবিরহাট উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

 

আটককৃতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার বারোগাঁও ইউনিয়নের হোসেনপুরের মো. ইয়াছিন (৫৫) ও পেয়ারাপুরের শেখ আহম্মদ (৬০)।

 

এনিমেল রাইটস বিডি ৬৪ এর সভাপতি রাইমন চৌধুরী রনি বলেন, আটক ইয়াছিন ও শেখ আহম্মদ একটি সিএনজিচালিত অটোরিকশায় দেশীয় বিপন্ন প্রজাতির হরিয়াল ঘুঘু, তিলা ঘুঘু, কট কোয়াল, বিভিন্ন রকম বক এবং শালিকসহ দুই শতাধিক পাখি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাদেরকে আটক করে।

 

খবর পেয়ে বন বিভাগ এবং এনিমেল রাইটস বিডি ৬৪ ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলো উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান তারা প্রায় ১০ বছর থেকে দেশের বিভিন্ন জেলায় ফাঁদ পেতে পাখি ধরে পাচার করে আসছেন।

 

বন কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, উদ্ধার করা পাখিগুলো লক্ষীপুরের রামগতি উপজেলা থেকে ধরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারের পর একশটি পাখি স্থানীয় লোকজনের উপস্থিতিতে কবিরহাটেই অবুক্ত করা হয়। বাকি পাখিগুলো রোববার অবমুক্ত করা হবে।

 

তিনি আরও বলেন, এ বিষয়ে বন্যপ্রাণী আইনে মামলার পর দুজনকে সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি