ঢাকা   ০৭:৫৩:১০ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান

টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করায় শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ। খোন্দকার পাড়া জামে মসজিদে আয়োজিত এ ব্যতিক্রমী ও মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

খোন্দকার পাড়া এলাকাবাসী ও জাতীয় সার্ভিস মাস উপলক্ষে ‘এপেক্স ক্লাব অব মেঘনা’র যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৭০ জন বালক ও পুরুষের মাঝেও এপেক্স ক্লাব অব মেঘনার পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোন্দকার পাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি এ কে এম শামসুদ্দিন খোন্দকার এবং মসজিদের সম্মানিত খতিব মুফতি মোরশেদ আলম আবরার।

 

এপেক্স ক্লাব অব মেঘনার সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান ফিরোজ আলমের পরিচালনায় উক্ত সেবা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট-০৮-এর ডিজি এপেক্সিয়ান ইয়াছিন সুমন এবং ডিটি-০৮ এপেক্সিয়ান আব্দুর রহিম।

 

এছাড়া সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মেঘনার প্রেসিডেন্ট এপে. মোহাম্মদ নাসিম উদ্দিন, আইপিপি এপে. সোলেমান রিয়াজ, সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপে. নজরুল ইসলাম তৌহিদ, ট্রেজারার এপে. জহিরুল ইসলাম মিশু, সদস্য এপে. তাজুল ইসলাম এবং এপে. সফিক উল্যাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের মসজিদমুখী করা এবং সৎ ও নৈতিক চরিত্র গঠনে এমন উদ্যোগ সমাজকে আলোর পথ দেখাবে। সমাজসেবামূলক এ ধরনের কর্মকাণ্ডে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি