ঢাকা   ১২:১৫:০৪ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

চকরিয়ায় ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ সেবা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪৩৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রোববার ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা হতে বিকাল সোয়া ৪টা পর্যন্ত দিনব্যাপি ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ সেবা কর্মসূচি সম্পন্ন হয়েছে। দুর্নীতিমুক্ত ভূমি সেবা গ্রহণে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এ সেবা কার্যক্রমের আয়োজন করে।

এতে তথ্য ও পরামর্শ সেবার কর্মসূচির মাধ্যমে চকরিয়া উপজেলা ভূমি অফিসে আগত সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের ভূমি অফিসের বিদ্যমান সেবা, সেবার মূল্য ও সেবা প্রাপ্তিতে করনীয় বিষয়ে পরামর্শ দেয়া হয়। বিশেষ করে স্ব-উদ্যোগে নির্ধারিত সরকারি ফি দিয়ে সেবা গ্রহণ ও অন্যান্যদের মাঝে তা প্রচারের জন্য আহবান জানানো হয়। পাশাপাশি সেবা গ্রহণের ক্ষেত্রে কোন অভিযোগ ও পরামর্শ থাকলে সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে লিখিত অভিযোগ প্রদান অথবা ভূমি অফিসে রক্ষিত অভিযোগ ও পরামর্শ বাক্সে জমা দিতে অনুরোধ জানানো হয়।

এ সময় কিছু সেবাগ্রহীতা অভিযোগ করে বলেন নিজে নিজ উদ্যোগে খতিয়ান করলে দীর্ঘসূত্রিতা ও হয়রানী হওয়ার বিষয়ে এলাকায় একশ্রেণির দালাল প্রতিনিয়ত প্রচার করছে। যার ফলে অশিক্ষিত সাধারণ জনগন অফিস মুখি না হয়ে দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা দিয়ে সেবা নিচ্ছেন এবং এটা অনেকদিন ধরে চলে আসছে। কেউ কেউ অতি প্রয়োজনে সেবা নিতে আসলেও দীর্ঘসূত্রিতার কারনে আর অফিসমুখি হন না। কিন্ত খতিয়ান সৃজন সরকার নির্ধারিত ফি মাত্র ১১৭০/- (এক হাজার এক শত সত্তুর টাকা) টাকা সেটা গ্রামে-গঞ্জে অনেকেই জানেন না। এটা জানলেও জনগণ কম টাকায় সেবা নিতে নিজ উদ্যোগে এগিয়ে আসতেন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের উদ্যোগ গ্রহণের দাবী জানান।

সাধারণ জনগনের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ ও পরামর্শ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) চকরিয়া তানভীর হোসেনকে অবহিত করা হলে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় তিনি জানান বর্তমানে সচেতন সেবাগ্রহীতারা সরাসরি ভূমি অফিসে এসে সরকার নির্ধারিত ফি দিয়ে সেবা নিচ্ছেন। এছাড়াও জনসচেতনতায় উপজেলা ভূমি অফিস, সকল ইউনিয়ন ভূমি অফিস/তহশীল সেবা, সেবার মূল্য, সেবা গ্রহনের অনিয়ম পরিলক্ষিত হলে অভিযোগ দানের বিষয়ে তথ্যবোর্ড স্থাপন করা হয়েছে। যে কোন ধরণের অতিরিক্ত ফি গ্রহণ বা অভিযোগ থাকলে আমাকে জানালে আমি দ্রুত ব্যবস্থা নেব। এ ছাড়াও বর্তমানে অনলাইন নামজারি আবেদন চালু থাকায় ভোগান্তি ও দীর্ঘসূত্রিতার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি