1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগী বিশ্ব ইজতেমায় ৯ জনের মৃত্যু, আগামী কাল আখেরি মোনাজাত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

টংগী বিশ্ব ইজতেমায় ৯ জনের মৃত্যু, আগামী কাল আখেরি মোনাজাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৩৯৭ বার

এফ এ নয়ন:
টঙ্গীর তুরাগতীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শনিবার সকাল পর্যন্ত ৯ মুসল্লির মৃত্যু হয়েছে।
এর মধ্যে শুক্রবার রাতে মারা গেছেন চার মুসল্লি। এছাড়া এবারের বিশ্ব ইজতেমায় প্রচুর লোকের সমাগম হয় পানির সংকট দেখা দেয়।এছাড়া রাস্তার দু’পাশে মানুষ তাবু টাঙ্গিয়ে তাদের খিত্তা বানায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মনজুর রহমান বলেন এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন,কুমিল্লার দেবীদ্বার থানার বিংলাবাড়ী গ্রামের তমিজ উদ্দিন (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা গ্রামের শাহজাহান (৬৫), বরিশালের গৌরনদী থানার খালিজপুর গ্রামের আলী আজগর (৭০) ও নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান গ্রামের ইউসুফ মেম্বার (৪৫) ।
এর আগে শুক্রবার বিকেলে চরঘাট থানার বনকিশোর এলাকার আবদুর রাজ্জাক (৫০), শুক্রবার সকালে নওগাঁর শহিদুল ইসলাম (৫৫), বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার ইয়াকুব শিকদার (৮৫), বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের খোকা মিয়া (৬০) এবং চট্টগ্রামের মোহাম্মদ আলী (৭০) মার যান।
শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net