1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মীয় মূল্যবোধ মানুষকে নীতির পথে চলতে শেখায় : সাবেক মেয়র ফোরকান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

ধর্মীয় মূল্যবোধ মানুষকে নীতির পথে চলতে শেখায় : সাবেক মেয়র ফোরকান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
  • ৪১৩ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও তরুণ রাজনীতিক শহিদুল ইসলাম ফোরকান বি.এ (অনার্স) এম.এ বলেছেন, ধর্মীয় মূল্যবোধ মানুষকে নীতির পথে চলার তাগিদ দেয়। যার চেতনার ভেতরে ধর্মীয় মূল্যবোধ নেই তার কিছুই নেই। মূল্যবোধ মানেই হচ্ছে নিয়ম-নীতির বাস্তব চরিত্রকে নিজেদের জীবনে জাগ্রত করা।
তিনি বলেন, আমরা মুসলিম হিসেবে ইসলামী অনুশাসনের ওপর অটল থাকা আমাদের ঈমানী চেতনার নৈতিক দাবি। সেই আদর্শের প্রতিফলন ঘটাতে আল্লাহর নির্দেশিত এবং মুহাম্মদ রাসুল (সঃ) এর দেখানো পথে পরিচালিত হতে হবে। তাই নীতির পথে থাকার জন্য নিজেদের জীবনে ইসলাম তথা ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার বিকল্প নেই।
মঙ্গলবার ১৪জানুয়ারি চকরিয়া পৌরসভার মাস্টার পাড়া ইসলামী যুব কাফেলার উদ্যোগে সকল মুসলিম-মুসলিমাতের আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন ও ইছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আহমদ রেজা। এতে আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল কালাম মুরাদ, মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মাওলানা মামুনুর রশিদ নূরী প্রমুখ। এসময় মরহুম ইসহাক ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াবুল করিম, চকরিয়া জাগ্রত তরুণ ছাত্র সংসদের সভাপতি তারেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net