1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটের "পরিকোট বধ্যভূমি" সংস্কারের দাবি এলাকাবাসীর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

নাঙ্গলকোটের “পরিকোট বধ্যভূমি” সংস্কারের দাবি এলাকাবাসীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৪১১ বার

আল আমিন হৃদয় :
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত জানা-অজানা শহীদদের পবিত্র রক্তে সিক্ত কুমিল্লার নাঙ্গলকোটের পরিকোট বধ্যভূমি। এ বধ্যভূমিতে নোয়াখালী, নাঙ্গলকোট ও আশেপাশের অনেক মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে নিমর্মভাবে হত্যা করে তিনটি কবরে গণসমাহিত করে পাক হানাদার বাহিনী।
মুক্তিযুদ্ধ চলাকালে এ বধ্যভূমিতে মুক্তিযোদ্ধাদের এনে একটি বটগাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনও চালানো হতো…

এই বধ্যভূমিটি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামের পূর্ব পাড়া “ডাকাতিয়া নদীর উপর করা পরিকোট বেইলি ব্রীজের পাশেই অবস্থিত”

২০০০ সালের ১৬ ই ডিসেম্বর তৎকালীন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া বধ্যভূমিটির পাশে একটি স্মৃতিফলক স্থাপন করলেও বর্তমানে স্মৃতিফলকটির বেহাল দশা বিদ্যমান। স্থানীয় মুক্তিযোদ্ধা এবং সচেতন নাগরিকদের দাবি এই বধ্যভূমির উপর করা স্মৃতিফলকটির যেনো খুব দ্রুত সংস্কার করা হয়। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত নাঙ্গলকোট উপজেলার একমাত্র বধ্যভূমি সম্পর্কে নতুন প্রজন্ম ভালো করে জানার জন্য এখানে একটি মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনা নির্মাণের আহবান জানান সচেতন নাগরিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net