1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী চৌমুহনী বিভিন্ন রেস্টুরেন্ট ও বেকারিকে লক্ষাধিক টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

নোয়াখালী চৌমুহনী বিভিন্ন রেস্টুরেন্ট ও বেকারিকে লক্ষাধিক টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
  • ৪১৯ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী জেলা বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে বিভিন্ন রেস্টুরেন্ট ও বেকারি দোকানে অনিয়মের অভিযোগে ৬ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০৬ টি প্রতিষ্ঠান ১লাখ ০৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান গুলো হচ্ছে লাভলী বেকারী ৩০,০০০ হাজার টাকা, ফাহিম ফুড ৪৫০০০ হাজার টাকা,শাহী হোটেল ১৫০০০ হাজার টা, বিসমিল্লা হোটেল ১৫০০০ হাজার টাকা।

অভিযানে খাবার হোটেল সহ বিভিন্ন বেকারিতে দুই ভাবে অভিযান পরিচালনা করা হয় । একটি অভিযান গ্যাস-চুক্তি বিষয়ক আর অন্যটি ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক। এ সময় গ্যাসের অতিরিক্ত চুল্লি বসানো,খাবার অপরিষ্কার এবং ফ্লোরে অপরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করায় তাদের জরিমানা করা হয় ।

অভিযানের বিষয়েে কথা বললে,নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেট আসমা বিনতে রফিক জানান, আমরা এই অভিযান দুইভাবে করেছি একটি গ্যাস-চুক্তি অন্যটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে এক লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সামনের দিকে এ অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে সহযোগীতা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও বেগমগঞ্জ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net