1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে নকল ক্যাবল ও এনার্জি বাল্ব উদ্ধার ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নোয়াখালীতে নকল ক্যাবল ও এনার্জি বাল্ব উদ্ধার ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৩৮৩ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর সোনাপুর ও চৌমুহনী বাজারে বিআরবি ও আরএফএল’র নকল কেবল বিক্রয় ও মুন সুপার স্টার এনার্জি বাল্ব তৈরি করার দায়ে তিনজনকে ৬ মাসের ও ১জনকে ৭ মাসের দন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নোয়াখালী জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খানের নেতৃত্বে শনিবার জেলার সদরে সোনাপুর ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ,আরএফএল কোম্পানীর নকল বিজলী ক্যাবল বিক্রয় ও মুন সুপার স্টার এনার্জি লাইট তৈরি ও প্যাকেটজাত করে বিক্রয়ের দায়ে আমান ইলেক্ট্রিকের সত্বাধিকারী আমান উল্লাহ (১৮) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৫১ ধারায় ৭ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়।

বিআরবি ব্রান্ডের নকল ক্যাবল মজুদ ও বিক্রয়ের দায়ে নোয়াখালী ইলেক্ট্রিকের সত্ত্বাধিকারী মো.শামসুল আরেফিন (২৭), বিনিময় ইলেক্ট্রিকের সত্ত্বাধিকারী মোশারেফ হোসেন (৩৮) ও আব্দুল্লাহ ইলেক্ট্রিকের সত্ত্বাধিকারী মো. ইউসুফ দুলাল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদান করে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মোবাইল কোর্ট চলাকালীন ৪টি প্রতিষ্ঠান থেকে দুটি ব্রান্ডের ৩০৯ কয়েল ক্যাবল জব্দ করা হয়েছে।

এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব ১১, লক্ষীপুর কোম্পানী কমান্ডার (এএসপি) সালেহ আহমেদ এবং বিজলী ক্যাবল ও বিআরবি ক্যাবল’র কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net