1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া সাতঘড়িয়া পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে এক দিনমজুর পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

 

‎শনিবার (১১ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আব্দুর রহমানের ছেলে শাহাজানের টিন ও পলিথিনে নির্মিত বসতঘরটি মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়।

 

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে আগুন সবকিছু গ্রাস করে ফেলে।

 

‎অগ্নিকাণ্ডে পরিবারের সারাজীবনের কষ্টে জমানো সম্পদ, ছেলের ব্যবসার জন্য রাখা নগদ প্রায় ৫০ হাজার টাকা, চাল-ডাল, মরিচ, আসবাবপত্র, জাতীয় পরিচয়পত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে।

 

‎ক্ষতিগ্রস্ত শাহাজানের স্ত্রী কামরুন নাহার জানান, এই ঘরটিই ছিল আমাদের শেষ আশ্রয়। আগুনে সব পুড়ে যাওয়ায় আমরা এখন একেবারে নিঃস্ব। খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে।

 

‎ওয়ার্ড মেম্বার জুবায়েদ উল্লাহ জুয়েল বলেন,পরিবারটি একেবারেই অসহায়। আধুনিক এই যুগেও তারা বিদ্যুৎবিহীন অবস্থায় বসবাস করছিল। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

 

‎ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ঘটনাটি আমরা শুনেছি। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net