1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নড়িয়া আওয়ামী লীগের উপদেষ্টা নির্বাচিত হওয়ায় এমপি নূরুল হক কন্যা জোবায়দাকে অভিনন্দন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নড়িয়া আওয়ামী লীগের উপদেষ্টা নির্বাচিত হওয়ায় এমপি নূরুল হক কন্যা জোবায়দাকে অভিনন্দন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
  • ৫৬৪ বার

নিজস্ব প্রতিবেদক :
শহীদ সংসদ সদস্য নূরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল আজ এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান জোবায়দা হককে স্থানীয় আওয়ামী লীগের উপদেষ্টা নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমকে ধন্যবাদ জানান।
তারা বলেন, জোবায়দা হকের পিতা শহীদ নূরুল হকের রক্তে ভেজা নড়িয়ার মাটিতে তারই সন্তানকে দলের উপদেষ্টার দায়িত্ব দেয়া যথার্থ হয়েছে। এই নড়িয়া তথা শরীয়তপুর আওয়ামী লীগকে সংগঠিত করতে নূরুল হকের অবদান অনস্বীকার্য। তিনি নড়িয়া আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের মনোনয়নে ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যেই তিনি আঁততায়ীর গুলিতে শহীদ হন। আমরা আশা করি পিতার আদর্শকে বুকে লালন করে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে যোগ্যতার স্বাক্ষর রাখবেন।
সংগঠনের নেতৃবৃন্দ জোবায়দা হকের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
উল্লেখ্য জোবায়দা হক অজন্তা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগরের সভাপতি।
আজ নড়িয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আগামী ২৪ জানুয়ারি বিকেল ৪টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে নবগঠিত এই কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net