1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষ উপলক্ষে হোসেনপুরে মাসব্যাপী মেলা উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

মুজিববর্ষ উপলক্ষে হোসেনপুরে মাসব্যাপী মেলা উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ৩৭৩ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে মাসব্যাপী মুজিববর্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধনকুড়া হেলিপ্যাড মাঠে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন আনুষ্ঠানিকভাবে ৫২টি স্টলের এই মেলার উদ্বোধন করেন।

উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এই মুজিববর্ষ মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন।

উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, সিদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, সাংবাদিক হাসিম রেজা দানিছ, মসিউর রহমান সুমন, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন করা। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধু আজন্ম লড়াই-সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপসহীন, অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। বঙ্গবন্ধুর দর্শন থেকে তরণ প্রজন্মকে শিক্ষা গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net