1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেয়র হিসেবে একমাত্র ইশরাকই ঢাকাকে নেতৃত্ব দিতে পারে : মির্জা ফখরুল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

মেয়র হিসেবে একমাত্র ইশরাকই ঢাকাকে নেতৃত্ব দিতে পারে : মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪৬৩ বার

আবদুল্লাহ মজুমদার :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি দলকে সাহায্য করার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ইভিএমের বিষয়টা পুরোপুরি নির্বাচন কমিশনের। এতে অন্য কারো কোন এখতিয়ার নাই। নির্বাচন কমিশন তাদের অযোগ্যতা ঢাকার জন্য ইভিএম নিয়ে এসেছে। প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে হবে। বৃহস্পতিবার হাইকোর্ট মাজার এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রচারণায় অংশ নিয়ে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকে ঢাকাবাসীর প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে তরুণ উদ্দীপ্ত নেতা ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করুন। আজকে ঢাকাবাসী তাকেই ভোট দিয়ে মেয়র নির্বাচন করবেন যে ঢাকার উন্নয়নে, ঢাকাকে পরিবর্তনের জন্য কাজ করবেন। তাই আমরা মনে করি ইতোমধ্যেই ইশরাক হোসেন ঢাকাসহ সারাদেশে তার বক্তব্য, তার মেধা, সাহসী বক্তব্য এবং সাহসী পদক্ষেপে প্রমাণ করেছেন তিনিই একমাত্র নেতা যিনি আগামীতে ঢাকাকে নেতৃত্ব দিতে পারেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net