1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শুক্রবার পর্দা উঠছে জাফর আলম এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

শুক্রবার পর্দা উঠছে জাফর আলম এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০
  • ৩৯৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলার সর্ববৃহৎ ফুটবল আসর আলহাজ্ব জাফর আলম এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ প্রস্তুতির যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ টুর্নামেন্টে পুরো গ্যালারি সাজ-সজ্জার সহযোগিতায় থাকছে ইস্পাহানী মির্জাপুর চা। বৃহস্পতিবার ইস্পাহানী মির্জাপুর চায়ের চট্টগ্রাম অফিসের মার্কেটিং অফিসারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল জাফর আলম এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করেছেন।
শুক্রবার ৩জানুয়ারি মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে জমকালোভাবে এ টুর্নামেন্টের পর্দা উঠবে। উদ্বোধনী খেলায় চকরিয়ার কৈয়ারবিল ক্রীড়া সংস্থার মুখোমুখি হবেন চট্টগ্রামের ব্রাদার্স ইউনিয়ন পটিয়া।
আয়োজক কমিটির একাধিক মুখপাত্র জানান, মানসম্মত একটি ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় মাঠকে যেভাবে প্রস্তুত করার প্রয়োজনীয়তা রয়েছে; সেই ব্যবস্থা আমাদের তরফ থেকে নেয়া হয়েছে। দশ হাজারের অধিক দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন এ মাঠ প্রস্তুতির সকল কার্যক্রম ইতিমধ্যে শেষ করেছি। শুক্রবার শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের বাকি।
তারা আরো জানায়, এ টুর্নামেন্টে গতবছরের ন্যায় এবারও ৭ভরি ওজনের গোল্ডকাপ ট্রফির সৌজন্যে থাকছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। তিনি উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। এতে উদ্বোধক হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। প্রধান অতিথি থাকবেন চকরিয়া-পেকুয়ার এমপি আলহাজ্ব জাফর আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক এমপি হাজী মুহাম্মদ ইলিয়াস, কক্সবাজার ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)’র সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করীম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ও চকরিয়া থানার ওসি মুহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত থাকার এমন সদয় সম্মতির বিষয়টি নিশ্চিত করছেন সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net