1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার মজিদিয়া মাদরাসায় মাতৃভাষা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

চকরিয়ার মজিদিয়া মাদরাসায় মাতৃভাষা দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৭১ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসায় শুক্রবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদরাসা সুপার মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে ও মাস্টার জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. মুজিবুল হক। এতে ম্যানেজিং কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি ছিলেন। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে মাদরাসার শিক্ষক মাওলানা আবদুস ছালাম হেলালীর পরিচালনায় ভাষা আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত ও জীবিত ভাষা সৈনিকদের সুস্থতাসহ দীর্ঘায়ূ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net