1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় মুখোশধারিদের হামলায় কৃষক নিহত ॥ আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

চকরিয়ায় মুখোশধারিদের হামলায় কৃষক নিহত ॥ আহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪৯ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া : চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর ৯নং ওয়ার্ড এলাকায় রাতের আঁধারে মুখোশধারিদের হামলার ঘটনা সংঘটিত হয়েছে। এতে নিহত হয়েছে ১জন কৃষক। সে জনৈক শাহ আলমের ছেলে শাহাব উদ্দিন (২৭)। তাদের হামলায় গুরুতর আহত হয়েছে আরো ২জন কৃষক। আহতদের মধ্যে মৃত বেলাল উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন (২৬)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খলিলুর রহমানের ছেলে আবদুল মান্নান (৪০)কে চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় জনতা ও পরিবারের লোকজন গিয়ে হতাহতদের উদ্ধার করে। হতাহতরা সকলেই কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ৮নং ওয়ার্ডের বাসিন্দা। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন মিনহাজ উদ্দিন জানিয়েছেন, তারা ৩জন প্রতিদিনের ন্যায় বন্য হাতির আক্রমণ থেকে ক্ষেতের ফসলাদি রক্ষায় পাহারায় দেওয়ার জন্য ক্ষেতের ছোট একটি বাসায় অবস্থান নিচ্ছিল। মিনহাজ দাবি করেন, তাদের উপস্থিতি নিশ্চিত করে একদল ডাকাত ওই বাসায় হানা দেয়। আকষ্মিকভাবে ডাকাতদল হামলে পড়ে তাদের ব্যবহৃত তিনজনের ৩টি মোবাইল সেট ও ৩টি টর্চ লাইট কেড়ে নেয়। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে তিনজনকে। এরপর মারধর করা হয় তাদের। এলোপাতাড়ি মারধরে ঘটনাস্থলে শাহাব উদ্দিন মারা যায় বলে জানায় আহত মিনহাজ উদ্দিন। এ ব্যাপারে ডাকাতির ঘটনা কিনা জানতে চাইলে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনাটি ডাকাতি নয়; পূর্ব শত্রুতার জের হতে পারে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত করা যাচ্ছেনা। তিনি আহতদের বরাত দিয়ে আরো জানান, কিছু মুখোশধারী ও আর কয়েকজন খোলা মুখে ১০/১২জনের সংঘবদ্ধ একটি দল ক্ষেত পাহারারত তিন কৃষককে তাদের ক্ষেত এলাকার ২কিলোমিটার দূরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে ফেলে রাখে। ওখানে লাটিসোটা নিয়ে তাদের মারধর করে সংঘবদ্ধ দলটি। এতে একজন ঘটনাস্থলে মারা যায়। ঘটনার খবর পেয়ে সকালে স্থানীয় চেয়ারম্যানসহ হতাহতদের উদ্ধার করি। নিহতজনকে ময়না তদন্তের জন্য কক্সবাজার সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে প্রচেষ্টা চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net