ঢাকা   ০৫:৩৪:০৮ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বায়ান্ন আবৃত্তি সংগঠনের আলোচনা ও কবিতা আবৃত্তি সন্ধ্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
‘কবিতায় আমরা দুর্যোগে আমরা’ প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার অন্যতম বায়ান্ন আবৃত্তি সংগঠনের এক প্রাণবন্ত আলোচনা ও কবিতা আবৃত্তি সন্ধ্যা শনিবার রাতে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, অধ্যাপক সমীর কুমার সরকার, কবি সরোজ দেব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদল এবং নাট্যকার সাহিত্যিক ময়নুল হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুশান্ত কুমার সরকার, তানজিমুল ইসলাম পিটার, জিয়াউর রহমান বকসী, আমিনুল ইসলাম, হাসান কবির প্রমুখ।
পরে শিরিন আকতারের সঞ্চালনায় কবিতা পাঠ ও নাটকের সংলাপে অংশ নেয় কবি সরোজ দেব, দেবাশিষ দাশ দেবু, মোহাম্মদ আমিন, পিটু রশীদ, শাহনাজ আমিন মুন্নি, মাসুম আব্দুল্যাহ, গৌতমাশিষ গুহ সরকার, কবি সোহেল রানা, লতা সরকার, হাসান কবির, পৃথা ও সাবাব। সুর মূর্ছনায় বাচ্যিক শিল্পীদের প্রাণবন্ত কবিতার উচ্চারণে একটানা সাড়ে তিন ঘন্টাব্যাপী চলমান ব্যতিক্রমধর্মী এই আবৃত্তি সন্ধ্যাটি উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে রাখে। বায়ান্ন আবৃত্তি সংগঠনের এই অনুষ্ঠান কবিতা আবৃত্তিতে বাচ্যিক শিল্পীদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করে তোলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি