ঢাকা   ০৪:০৯:৫২ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, বাড়ীঘর ভাংচুর, লুটপাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সদর উপজেলার চাপড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে পার্শবর্তী কংশি গ্রামের কিছুব্যক্তি মাইক্রোবাস যোগে চাপড়ী গ্রাম হয়ে শহরে যাচ্ছিল। এসময় চাপড়ী গ্রামের কয়েকজন ব্যক্তি চোর সন্দেহে গাড়ীর গতিরোধ করে। পরে তাদের মাঝে হাতা-হাতি হয়। বিষয়টি তখন স্থানীয়রা মিটিয়ে দিলেও গেল রাতে কংশি গ্রামের লোকজন চাপড়ী গ্রামে এসে হামলা চালায়। এসময় তারা ওই গ্রামের মালেক, আলাউদ্দিন, বাদশা, আফজাল হোসেন, হাসান মিয়া, আয়ুব হোসেনের বাড়ীসহ ১০ টি বাড়ী ও ২ টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে নারীসহ ৩ জন আহত হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি