1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ২৫৫ বার

শ্রীনগর প্রতিনিধি :

 

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় কুকটিয়া ইউনিয়নের হোগলাগাঁও গ্রামের মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জনাব আঃ রাহিমের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়ার অনুষ্ঠানে প্রথমে মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতম করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে অত্র এলাকার প্রায় ৩০ থেকে ৪০ জন ইমাম অংশগ্রহণ করেন। কাজি মোত্তাকিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করেন।

 

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net