1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রিসাইডিং অফিসারই বের করে দিলেন বিএনপির দুই এজেন্টকে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

প্রিসাইডিং অফিসারই বের করে দিলেন বিএনপির দুই এজেন্টকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে রাজধানীর ৪০নং ওয়ার্ডের ছোলমাইদ এমদাদুল উলুম মাদ্রাসার মহিলা ভোট কেন্দ্রে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. আতাউর রহমানের এজেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় মোসা. ফাতেমা আক্তার ও শাহানা আক্তারকে। কিন্তু তাদের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে দেননি খোদ প্রিসাইডিং অফিসার মো. শাজাহান। এজেন্টদ্বয় জানান, তারা সঠিক কাগজপত্র নিয়ে উপস্থিত থাকলেও প্রিসাইডিং অফিসার তাদের কাগজপত্র গ্রহণ করেননি। তাদেরকে দায়িত্ব পালন করতে না দিয়ে পুলিশের উপ পরিদর্শক রায়হানের মাধ্যমে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এ ব্যাপারে এই প্রতিবেদককে প্রিসাইডিং অফিসার শাজাহান বলেন, সেই দুই মহিলা এজেন্ট সময়মত কেন্দ্রে উপস্থিত হয়নি। এ কারণে তাদেরকে এজেন্ট হতে দেয়া হয়নি। প্রার্থী আতাউর রহমানের অভিযোগ শুধু মহিলা কেন্দ্র নয় ছোলমাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্র থেকেও তার এজেন্টদের বের করে দিয়েছে সরকারি দলীয় কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম ঢালীর লোকজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net