1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপিকে সুসংগঠিত করে সাজানো হচ্ছে : ফজলুল হক মিলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প

বিএনপিকে সুসংগঠিত করে সাজানো হচ্ছে : ফজলুল হক মিলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারের বিশেষ সাক্ষাৎকার :
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন শ্যামল বাংলার প্রতিবেদককে বলেছেন, শাসক দলের হামলা, মামলার পরও দলের নেতা-কর্মীরা সংগঠন ছেড়ে যায়নি। তারা নিজ নিজ অবস্থানে থেকে আরও শক্তিশালী হয়েছে। তৃণমূল নেতা-কর্মীরা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দলীয় বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয়ভাবে ঘোষিত বিভিন্ন কর্মসূচি জেলার বিভিন্ন ইউনিটগুলো পালন করছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লক্ষ্য গণতন্ত্র উদ্ধার করে বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটানো এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি। এই অভীষ্ট লক্ষ্য নিয়েই দলকে আরও সুসংগঠিত করে সাজানো হচ্ছে। নতুন ও পুরনোদের সমন্বয়ে শক্তিশালী কমিটি গঠন করা হবে।

সারা দেশের মতো গাজীপুরেও বিএনপির বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালনেও অনুমতি মিলছে না। এসব কর্মসূচি পালনে বাধা, পুলিশি হয়রানি এবং একের পর এক মামলা হচ্ছে। গাজীপুরে বিএনপির সাংগঠনিক এবং গণতান্ত্রিক অধিকার হরণ করতে ইতিমধ্যে জেলা শহরের রাজবাড়ী মাঠ ও মুক্তমঞ্চে দলটির সব ধরনের জনসভার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ মানুষের অধিকার আদায় লড়াইয়ের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য জনসভার প্রয়োজন। এসব বন্ধ করে দিয়ে মানুষের বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার চর্চার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, মামলা, গ্রেফতার ও পুলিশি আতঙ্কের কারণে কেন্দ্রীয় কর্মসূচি প্রধানত : জেলা শহরের বিএনপি অফিসেই সীমাবদ্ধ থাকে। কোনো ঘরোয়া অনুষ্ঠান পর্যন্ত অনুমতি ছাড়া করা যায় না। এমন প্রতিকূল অবস্থার মাঝেও তৃণমূল নেতা-কর্মীরা দলের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net