1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম মমতাময়ী মা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম মমতাময়ী মা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৪৩ বার

নিজস্ব প্রতিবেদক :

আমি তো আমার জন্য কিছু করি নাই। আমার কোনো আইডেন্টিটি নাই।”—একজন মায়ের শান্ত অথচ ভেতরে অশান্ত কণ্ঠে বলা এই কথাটি যেন হাজারো মায়ের না-বলা এক অভিমানকে তুলে ধরে।

 

সন্তানের জন্য নিজের স্বপ্নগুলোকে পেছনে ফেলে যে মায়েরা একটি জীবন পার করে দেন, তাদের কষ্ট, ত্যাগ আর অপূর্ণতা নিয়ে আমরা কতটা ভাবি? মা আমাদের শেখান কিভাবে অনুভব করতে হয়, কিন্তু তার নিজের অনুভূতির খবর আমরা কজন রাখি?

 

সহকর্মী ফারহানা নানসি তুলে ধরেছেন এমনই কয়েকজন মায়ের না-পূরণ হওয়া ইচ্ছের গল্প—যেখানে প্রতিটি গল্পই একেকটি আত্মত্যাগের উপাখ্যান।

 

একজন মা বলেন, “আমার ছেলের সাথে থাকার খুব ইচ্ছা ছিল। কিন্তু ও বিদেশে চলে গেল। আমি এখন মেয়ের সাথে থাকি। এই বাড়ি ছেড়ে আসাটা সহজ ছিল না।”

 

অন্য আরেকজন বলেন, “বিয়ের পর, বিশেষ করে মা হওয়ার পর, আমি পড়াশোনা শেষ করেছি ঠিকই, কিন্তু নিজের কোনো পরিচয় গড়তে পারিনি। এখন কোথাও গেলে ‘হাউসওয়াইফ’ লিখতে হয়, আর সেটা আমাকে কষ্ট দেয়। আমার তো হাউসওয়াইফ থাকার কথা ছিল না। আমি চাকরি করতে পারতাম, পড়াশোনা করেছিলাম।

এমনও একজন ছিলেন যিনি বললেন, “আমি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছিলাম। কিন্তু সন্তানদের বড় করতে গিয়ে কখন যে নিজের স্বপ্নটা পিছিয়ে গেলাম, বুঝতেই পারিনি। এখন মনে হয়, আরেকটু চেষ্টা করলে হয়তো কমপ্লিট করতে পারতাম।”

তবে এই আফসোসে থেমে নেই তাদের ভালোবাসা। সন্তানদের সফলতা তাদের জন্যই পরম তৃপ্তি। একজন মা বলেন, “হয়তো নিজে পড়াশোনা শেষ করতে পারিনি, কিন্তু বাচ্চারা মানুষ হয়েছে—এটাই আমার বড় প্রাপ্তি।”

এই সব মায়ের কথায় ফুটে ওঠে নিঃস্বার্থ ভালোবাসা, যার পরিমাপ নেই, প্রকাশের সীমানাও নেই। জীবনের সঞ্চিত না-পাওয়ার ভেতর থেকেও সন্তানের পাওয়াগুলোতে খুঁজে নেন পরিপূর্ণতা।

মাকে ভালোবাসতে কোনো নির্দিষ্ট দিন লাগে না, কিন্তু একটি দিন যেন স্মরণ করিয়ে দেয়—’মা, তুমিই আমার পৃথিবী জুড়ে আছো।’

সেই ভালোবাসা জানাতেই আজ মাকে অভিবাদন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net