1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৌ নিয়ে কক্সবাজার ইশরাকের এজেন্ট! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

বৌ নিয়ে কক্সবাজার ইশরাকের এজেন্ট!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮৩ বার

আবদুল্লাহ মজুমদার ঃ ভোট শুরু হওয়ার প্রায় একঘণ্টা পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নিজ কেন্দ্রে তার পোলিং এজেন্টকে পাওয়া যায়নি। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার সময় এই তথ্য জানতে পারেন তিনি।

পোলিং এজেন্ট না থাকার কারণ জানতে চাইলে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘এই বিষয়টি মাত্র আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। তবে কেন নেই বিষয়টি দেখবো এবং দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করবো।’
এদিকে স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইশরাকের এজেন্ট মোঃ আলিম গতকালই সস্ত্রীক ঢাকা ত্যাগ করে কক্সবাজার চলে গেছেন।শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক সংঘর্ষ ও মারামারি ঘটনা ঘটতে পারে এমন ভয়ে তিনি পরিবারসহ ঢাকা ত্যাগ করেছেন।

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সিংহভাগ ভোটকেন্দ্রেই বিএনপির এজেন্ট না আসার খবর পাওয়া গেছে। বিএনপি মনোনীত প্রার্থীদের অভিযোগ তাদের এজেন্টকে ভয়-ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে, যদিও মুঠোফোনে এজেন্টদের অনেকের সাথে যোগাযোগ করে জানা গেছে কেন্দ্রে সহিংসতা হতে পারে এমন ভয়েই তারা কেন্দ্র আসেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net