1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে না : মান্না - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

ভোটে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে না : মান্না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, কেন্দ্রে ভোটার নাই। বেলা ১২ পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১২ শতাংশ। উত্তর/ দক্ষিণে ধানের শীষের প্রার্থী তাবিথ/ ইশরাক ভোটের অনিয়ম, কেন্দ্র দখল, এজেন্ট বাহির করে দেয়ার কথা বলেছেন। আমি ইভিএমে বোতাম চাপ দিলাম কোথায় ভোট গেল কিভাবে বুঝবো? এই ভোটে জনগনের ইচ্ছার কোন প্রতিপলন হবে বলে আস্থা রাখা যায়না।

শনিবার (০১ ফেব্রুয়ারি)গুলশান ২ নম্বরে মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুপুরে ভোট দেন মান্না।

এর আগে ভিকারুন্নেসা নূন স্কুল কেন্দ্রে ভোট দেয়ার পর জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ইভিএমের উপর জনগণের আস্থা কম থাকায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম।

তিনি বলেন, জনগণ ইভিএমের ওপর কোনো আস্থা রাখতে পারছে না। তারা ভাবছে এটা দিয়ে কোন লাভ হবেনা। ভোটারদের উপস্থিতি দেখে আমি মোটেও সন্তুষ্ট নয়। সাড়ে দশটার মধ্যে মাত্র একশতোর ও কম ভোট পড়েছে। বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ আসছে তাদেরকে ভোট দিতে বাধা দেয়া হচ্ছে।এরকম অভিযোগ আমার কাছেও আসছে।

ইভিএম অনেক জটিল প্রক্রিয়া এমন অভিযোগ করে ড.কামাল বলেন, আমার ভোটার নাম্বার বের করতে আধঘণ্টা সময় লেগেছে। দিতে লেগেছে ১০ মিনিট। এটা একটি জটিল প্রক্রিয়া। আমার আধ ঘণ্টা সময় লেগেছে অন্য ভোটাররা ধৈর্য ধরে ভোট দিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। আড়াই ঘণ্টার মধ্যে মাত্র একশরও কম ভোট পড়েছে। দশটা থেকেই সবসময় ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা যায়। কিন্ত এখন পর্যন্ত এখানে সেটি লক্ষ করা যাচ্ছে না।

নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, সকাল সাড়ে দশটার মধ্যে দুই হাজার ৬ শত ভোটারের মধ্যে মাত্র একশরও কম ভোট পড়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে মানুষ ইভিএমের উপর আস্থা রাখতে পারছে না।

ইভিএমে জনগণের রায় প্রতিফলিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, এটা বোঝা যাবে পরে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ ও এডভোকেট সেলিম আকবর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net