1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যে স্ট্যাটাসের জন্য সাংবাদিক অলিউল্লাহ নোমানের ফেসবুক একাউন্ট বন্ধ করেছেন কর্তৃপক্ষ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

যে স্ট্যাটাসের জন্য সাংবাদিক অলিউল্লাহ নোমানের ফেসবুক একাউন্ট বন্ধ করেছেন কর্তৃপক্ষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২৭ বার

শ্যামল বাংলা ডেস্ক :
নিচের স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরই আমার পুরাতন আইডি ব্লক করে দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
দুনিয়ার শাসকদের চরিত্র নিয়ে তুলনামূলক একটি আলোচনা হতে পারে।এতে দেখা যেতে পারে কোন শাসক কতটা সফল এবং নিজের অবস্থানে দৃঢ। আমার দৃষ্টিতে শেখ হাসিনা চলমান পৃথিবীর শাসকদের মধ্যে একটি ব্যতিক্রম সত্ত্বা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার চিন্তা ও গোপন কর্মসূচি (যা প্রকাশ্য বা রাজনৈতিক ইশতেহারে কখনো বলেননি) বাস্তবায়নে শতভাগ সাফল্য অর্জন করেছেন! রাজনৈতিক চরিত্র ও কর্মসূচি বাস্তবায়নে রয়ে সুদৃঢ়তা।
যেমন-
(১) সব রাজনৈতিক দল বহাল তবিয়তে রেখেই তিনি নিরঙ্কুশ এক দলীয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
(২) তিনি সরকার প্রধান। সরকারি দলের প্রধান নেতা। একাধারে তিনি সংসদে বিরোধী দলে কে থাকবেন সেটাও নির্ধারণ করছেন। বিরোধী দলের নেতা কে হবেন তাও ঠিক ক করছেন তিনি!
(৩) সংসদে শেখ হাসিনা নির্ধারিত বিরোধী দলের বাইরেও বড় রাজনৈতিক দল এবং জোট রয়েছে। ওই রাজনৈতিক দল এবং জোটকেও তার মত করে পরিচালিত করছেন। তার বেধে দেয়া কর্মসূচি পালন করেন রাজনৈতিক জোট ও ফ্রন্ট। তার কর্মসূচির বাইরে গিয়ে কিছু করার সাধ্য কারো নেই!
(৪) শেখ হাসিনার পিতা রাজনৈতিক দল নিষিদ্ধ করে দুর্নাম কামিয়েছিলেন। পিতার পথে তিনি হাঁটেননি। রাজনৈতিক দল বহাল রেখে সে গুলোতে তিনি নিজে নিয়ন্ত্রণ করছেন।
(৫) তার পিতা শেখ মুজিবুর রহমান সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছিলেন। মাত্র ৪টি পত্রিকা রাখা হয়েছিল সরকারের গুণকীর্তন করার জন্য। শেখ হাসিনা সব বন্ধ করেননি। শুধু বাধ্য করা যায়নি এমন কয়েকটি বন্ধ করেছেন। বাকী সবাইকে তার মত করে সাইজ করে রেখেছেন!
(৬) তার সবচেয়ে বড় সফলতা হচ্ছে মামলা সাজিয়ে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কারাগারে নিক্ষেপ করেছেন নির্ভিঘ্নে। প্রধান প্রতিদ্বন্দ্বিকে কারা অভ্যন্তরে বিরোধী দল এবং জোটকে কর্মসূচি দেয়া থেকে বিরত রাখছেন।
(৭) বুদ্ধিজীবী নামক সুবিধাবাদি পরজীবীদের নিজের মত করেই সাইজ করে রাখতে পেরেছেন।
(৮) বিচার বিভাগ বলে একটা জিনিস আছে। সেটার অদৃশ্য প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। কাকে ফাসি, কাকে যাবজ্জীবন, কাকে পাঁচ বছর আবার আপিলে দশ বছর কারাদন্ড দিতে হবে প্রাথমিক রায়টা তিনি দেন। তার অনুগত দলদাস বিচারকরা সেটা শুধু পাঠ করেন!
সংক্ষেপে বলতে গেলে সরকার, সরকারি দল, বিরোধী দল, জোট, ফ্রন্ট, বুদ্ধিজীবী, পরজীবী, গণমাধ্যম সবই তার নেতৃত্বে পরিচালিত হয়। কোনটা দৃশ্যমান নেতৃত্ব। কোনটার অদৃশ্য নেতৃত্ব দিচ্ছেন তিনি।
এখন বলেন পৃথিবীতে এমন শাসক আর কতজন আছে?!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net