ঢাকা   ০৩:০২:০৬ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেনতিনি। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।

গত সোমবার রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

গতকাল মঙ্গলবার ডিএমপির মতিঝিল থানার একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম আলোচনায় আসে। থানা পোড়ানোর পরিকল্পনায় পুলিশ কর্মকর্তা আবুল হাসান থাকার অভিযোগ তোলেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হয়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পেছনে আবুল হাসানের ভূমিকা ছিল।

আবুল হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই নানা অভিযোগ তুলে আসছিলেন বিএনপির কয়েকজন নেতা-কর্মী। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন, ৫ আগস্টের আগে নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনের সময় আবুল হাসান নিজেকে শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ বলে পরিচয় দিতেন।

শাহ আলম সৈকতের দাবি, আবুল হাসানের নেতৃত্বে তার বাসায় একাধিকবার অভিযান ও ভাঙচুর চালানো হয়েছিল। এ সময় পরিবারের সদস্যদের ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি