1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারের কাছে ৮ দাবি জানালেন আজহারী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

সরকারের কাছে ৮ দাবি জানালেন আজহারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০৯ বার

আবদুল্লাহ মজুমদার ঃ ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। তাকে নিয়ে নানা ষড়যন্ত্র চললেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে আটটি দাবি জানিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত এ বক্তা। কুমিল্লার কসবায় অনুষ্ঠিত এক ওয়াজ মাহফিলে আজহারী এসব দাবি জানিয়েছেন। আজহারী বলেন, ‘দেশ ভালো চলুক, শান্তিতে চলুক। দুর্নীতি না থাক, সন্ত্রাস না থাক– আমরা এটি চাই। আমরা সাধারণ মানুষ, এত রাজনীতির প্যাঁচগোজ বুঝি না।’তিনি বলেন, ‘আমরা চাই শান্তি। আমরা চাই দু’বেলা দু’মুঠো ভাত। আমাদের সিকিউরিটি (নিরাপত্তা) আর আমাদের ইসলাম।’ তিনি আরও বলেন, ‘যে দেশে আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ওঠে, আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবেই।’ জনপ্রিয় এই বক্তা বলেন, ‘আমরা চাই– আমাদের ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক। আমার নবীর (স.) সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই, কোরআনের বিরুদ্ধে কথা বলার স্পর্ধা যেন কারও কলিজায় না হয়।’ সরকারের কাছে আজহারী বলেন, ‘সাধারণ জনগণ হিসেবে কি এতটুকু চাওয়া-পাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা-নেত্রীদের কাছে শুধু এটিই চাই।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net