1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্থায়ী ঠিকানা পাচ্ছে আওয়ামী লীগের আট সহযোগী সংগঠন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

স্থায়ী ঠিকানা পাচ্ছে আওয়ামী লীগের আট সহযোগী সংগঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩২১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
স্থায়ী ঠিকানা পাচ্ছে আওয়ামী লীগের আট সহযোগী সংগঠন
আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসেই স্থায়ী ঠিকানা হবে আট সহযোগী সংগঠনের – শ্যামল বাংলা প্রতিবেদক।

২০১৬ সাল থেকে ঠিকানাবিহীন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মহিলা শ্রমিক লীগ। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয় কিংবা সংগঠনের শীর্ষ নেতাদের বাসাবাড়িতেই বৈঠক করেন তারা। আর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও তাঁতী লীগ বাসা ভাড়া নিয়ে পরিচালনা করছেন সাংগঠনিক কার্যক্রম। তবে এ অবস্থার অবসান হতে চলেছে।

কয়েকদিনের মধ্যেই স্থায়ী ঠিকানা পাচ্ছে আওয়ামী লীগের সহযোগী ও দুটি ভ্রাতৃপ্রতিম সংগঠন। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারণ করে দেওয়া হচ্ছে তাদের জায়গা। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।

কার্যালয় বণ্টন করার বিষয়টি দেখভাল করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। দলে একাধিক সূত্র জানায়, ২০১৬ সালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ভেঙে নতুন ভবনের কাজ শুরু করা হয়। এর আগে এ কার্যালয়ে আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ আট সহযোগী সংগঠনের কার্যালয় ছিল। কার্যালয়টি ভেঙে ফেলার পর আট সহযোগী সংগঠনের মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ কার্যালয় ভাড়া নিয়ে দলীয় কার্যক্রম শুরু করে। অফিস ভাড়া নেওয়ার তাগিদ থাকলেও নানা কারণে অফিস নেয়নি মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগ। ফলে তারা সংগঠনের যে কোনো বৈঠকের জন্য ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় কিংবা সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদকের বাসাবাড়ি ব্যবহার করে আসছে। এ প্রসঙ্গে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের নিজস্ব কার্যালয় না থাকায় মাঝেমধ্যে দলীয় সভানেত্রীর কার্যালয় কিংবা নিজেদের বাসাবাড়িতে সম্পাদকম লী বা সভাপতিমন্ডলীর বৈঠক করে থাকি। আমাদের নিজস্ব অফিস থাকা জরুরি। বিষয়টি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দৃষ্টিতে এনেছি। ’ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রতিবেদক অলিদ তালুকদারকে বলেন, ‘নিজ বাসাকে অফিস হিসেবে ব্যবহার করছি
যেহেতু নিজস্ব কার্যালয় নেই, তাই কাগজপত্র ঠিক রাখতে নিজ ঘরই ভরসা। তবে মাঝেমধ্যে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয় ও নির্বাচনী অফিস ব্যবহার করে থাকি। ’ ২০১৮ সালের ২৩ জুন আওয়ামী লীগের অত্যাধুনিক নতুন কার্যালয়টি উদ্বোধন করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ তলাবিশিষ্ট এ ভবনে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের মধ্যে কেবল ছাত্রলীগকে একটি অফিস দেওয়া হয়। অন্য কোনো সংঠনকে অফিস দেওয়া হয়নি। গণভবন ও আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান আওয়ামী লীগের নতুন ভবনটির সর্বোচ্চ ব্যবহার হোক। সে জন্য সহযোগী সংগঠনের জন্য অফিস বরাদ্দ করতে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া শ্যামল বাংলা প্রতিবেদক অলিদ তালুকদারকে বলেন প্রধানমন্ত্রী চান আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নিজস্ব ডাটাবেজ থাকুক। সে কারণেই স্থায়ী কার্যালয়ে বসার সু- ব্যাবস্থা করা হচ্ছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net