ঢাকা   ০৩:০৪:২৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

১ প্রতিষ্ঠান, ২০ বিশিষ্ট নাগরিক পাচ্ছেন একুশে পদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৬৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবদুল্লাহ মজুমদারঃ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২০ বিশিষ্ট নাগরিক ও এক প্রতিষ্ঠানকে ২০২০ সালের একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

গবেষণায় স্বীকৃতিস্বরূপ এবার একুশে পদক পাচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

আজ বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের একুশে পদক প্রদান করবেন।

ভাষা আন্দোলনে অবদানের জন্য মরহুম আমিনুল ইসলাম বাদশাকে এবার একুশে পদক দেয়া হচ্ছে। আর যারা এবার একুশে পদক পাচ্ছেন- বেগম ডালিয়া নওশিন (সংগীত), শঙ্গর রায় (সংগীত), মিতা হক (সংগীত), মো. গোলাম মোস্তফা খান (নৃত্য), এস এম মহসীন (অভিনয়), শিল্পী ড. ফরিদা জামান (চারুকলা), মরহুম হাজী আক্তার সরদার (মুক্তিযুদ্ধ), মরহুম আব্দুল জব্বার (মুক্তিযুদ্ধ), মরহুম ডা. আ.আ.ম মেসবাহুল হক (মুক্তিযুদ্ধ), জাফর ওয়াজেদ- আলী ওয়াজেদ জাফর (সাংবাদিকতা), ড. জাহাঙ্গীর আলম (গবেষণা), ক্বারী আল্লামা সৈদয় মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ (গবেষণা), ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া (শিক্ষা), ড. শামসুল আলম (অর্থনীতি), সুফি মোহাম্মদ মিজানুর রহমান (সমাজসেবা), ড. নুরুন নবী (ভাষা ও সাহিত্য), মরহুম সিকদার আমিনুল হক (ভাষা ও সাহিত্য), বেগম নাজমন নেসা পিয়ারি (ভাষা ও সাহিত্য) এবং ডা. সায়েবা আখতার (চিকিৎসা)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি