1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একজন ভোটারের ১৪ বছর ভোট না দিতে পারার আকুতি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

একজন ভোটারের ১৪ বছর ভোট না দিতে পারার আকুতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭৯ বার

মাহবুব ফেরদৌসি:
দীর্ঘ ১৪বছর কোন ভোট দিতে পারিনি, এবার খুউব অাগ্রহ হল ভোট দেয়ার। বিশেষত ইভিএমের কারণ। কেন্দ্র হতে বেশ দূরে বাসা। বাসা হতে নেমে কোনই পরিবহন পেলাম না, রিক্সায় চেপে ট্রেনে ওঠে ভোটকেন্দ্রে পৌঁছুলাম। কেন্দ্রে পৌঁছে পছন্দের প্রার্থীর কোন পোস্টার এমনকি কোন ব্যক্তিকেই পেলাম না। কেন্দ্রের চারিদিকে ঘুরে ভোট নাম্বারটা জেনে বুথে ঢুকে ৪জনের পর অামার সিরিয়াল। জিজ্ঞেস করলাম অ্যাজেন্ট কেউ নেই! ৩জন লোক বুথের সামনে দাঁড়িয়ে। ওরা মুচকি হাসল। ৪জন ভোটারেরই পর্দা সরিয়ে ঐ৩জনের ১জন ভোটারের সাথে ঢুকে সহযোগিতা করছে! অামি ভাবলাম তারা ইভিএম সহযোগী!
অামি বুথে প্রবেশ করে ১টি মাত্র ভোট দেয়ার সাথে সাথে কনফার্ম বাটন টিপার অাগেই লোকটি ঢুকে ভোটটি ক্যান্সেল করে মাত্র ২/৩সেকেন্ডের মধ্যে তার ইচ্ছেমতো ৩টি ভোটই দিয়ে দিল। ‘ইটস ওকে’ বলেই বেরিয়ে অাসল। অামি বেরিয়ে এসে অবজেকশান দিলে তারা অামাকে সসম্মানে বেরিয়ে যেতে বলল। অামি অারেকটু বচসা করলে একজন অামার হাতটা তার পকেটের সাথে লাগিয়ে বলল: নীচের দিকে সোজা চলে যান। তার পকেটে অস্ত্রের মত কিছু লাগল। অামি নিচে নেমে এলাম। গেইটের সামনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে অাছি। এমন সময় একজন এসে হাত ধরে বলল কথা অাছে, অামার সাথে চলেন। অামি ১০গজের মত তার সাথে অাসলাম। অামি বললাম: বলেন। বলল, কেন্দ্র হতে অাপনার নামে অবজেকশান এসেছে। কিছু বলার সুযোগ না দিয়েই অারো ৭/৮জন অামাকে তাদের সাথে নিয়ে যেতে চাইল। অামি যেতে অপারগতা জানালে চেংদোলা করে নিয়ে গেইটের ভেতরে নিয়ে গেল!
অার লিখতে পারলাম না………
স্যরি!!!
পরে কি হলো কেউ জিজ্ঞেস করবেন না প্লিজ!

“অামরাতো চলে যাচ্ছি; কিন্তু অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বাংলাদেশ রেখে যাচ্ছি!!!???”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net