1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা রেলওয়ে ষ্টেশন কালোবাজারীতে টিকেট বিক্রিকালে একজন আটক॥১৮টি টিকেট জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কুমিল্লা রেলওয়ে ষ্টেশন কালোবাজারীতে টিকেট বিক্রিকালে একজন আটক॥১৮টি টিকেট জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪১ বার

ফেরদৌস মাহমুদ মিঠুঃ
কুমিল্লা রেলওয়ে ষ্টেশন প্লাটফরমে কালোবাজারিতে টিকেট বিক্রিকালে মঙ্গলবার সকালে রেলওয়ে পুলিশ ও নিরাপওা বাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহাবুদ্দিন মজুমদার (৩৫) নামের এক যুবককে আটক করেছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একাধিক আন্তঃনগর ট্রেনের ১৮ টি টিকেট।
রেলওয়ে ষ্টেশন সুত্রে জানা গেছে, কুমিল্লা রেলওয়ে ষ্টেশন প্লাটফরমে কালোবাজারিতে টিকেট বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকালে জিআরপি ফাঁড়ি’র আইসি মেজবাউল আলম চৌধুরী’র এবং রেলওয়ে নিরাপওা বাহিনীর এস,আই, মোঃ মন্জুরুল ইসলামের নেতৃত্বে ১ নং প্লাটফরমে অভিযান চালায়। এসময় জেলার লালমাই উপজেলার ইছাপুরা (মজুমদার বাড়ি)’র গ্রামের মৃত ফরিদউদ্দিন মজুমদারের পুত্র সাহাবুদ্দিন মজুমদারকে আটক করে। এসময় তার কাছ থেকে আন্তঃনগর চট্টগ্রামগামী মহানগর প্রভাতী , সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, চট্রগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ১৮টি টিকেট উদ্ধার করা হয়। আইসি মেজবাউল আলম জানান, আটক যুবক একাধিক ট্রেনের টিকেট কেটে প্রতিদিন বিভিন্ন স্টেশনের প্লাটফরমে ঘুরে এভাবে কালোবাজারীর টিকেট বিক্রি করে আসছিল। এব্যাপারে রেলওয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net